দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে। ’ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা জানান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশে কর্মসংস্থান বাড়ানো সরকারের অগ্রাধিকার। কিন্তু বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। সেজন্য দেশি বিদেশি বিনিয়োগে সরকার জোর দিচ্ছে।’ আসছে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবেও জানান মন্ত্রী।
ছুটির দিন বিকেল ৩টায় অর্থমন্ত্রী বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পার্শ্বে অবস্থিত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় নৌবাহিনীর অধিগ্রহণ করা জমি পরিদর্শনের উদ্দেশে উপস্থিত হন। পরে পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪.২১৯০ ও ২.৭ একর জমি সরেজমিনে পরিদর্শন করেন।
মন্ত্রীর সঙ্গে ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল য়ার অ্যাডমিরাল মঈনুল হাসান। তিনি মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে জানান।
অর্থ-বাণিজ্য: বিদেশি ঋণ পাওয়ার চেয়ে পরিশোধই বেশি
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে কী বলছে ভারত