ট্রলার ভাড়া বিবাদে বৃদ্ধকে হত্যা

গ্রেপ্তার ৩

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সদর উপজেলার শিলই ইউনিয়নে ট্রলার ভাড়া কেন্দ্র করে মেম্বার ও তার লোকদের হামলায় আলিম সরকার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার (২২ জুলাই) সাড়ে ১২টার দিকে এ হামলা হয়। এ হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাজিব খান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের বাড়ি সদর উপজেলার শিলই ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে।

আহতরা হলেন- নিজাম বেপারী (৩৫), মো: হৃদয় (১৭), জগতারা (৪০), সুমি (২৫) ও হালিমন (৬০)। তাদেরকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের কোরবানির জন্য ব্যবহৃত ছুরি দিয়ে কোপানো হয়েছে বলে আহতরা জানিয়েছেন। এর মধ্যে নিহত আলিম সরকারের স্ত্রী ও কন্যা রয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান জানান, আলিম সরকারের ট্রলারচালক ভাগ্নের সঙ্গে ভাড়া নিয়ে দ্বন্দ্ব হয় স্থানীয় হাকিম মেম্বারের।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ‘টাকা আত্মসাৎ’: গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

» গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি ও স্ত্রীসহ গ্রেপ্তার ৪ জন কারাগারে

» মুক্তিপণের জন্য শিশুকে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

» কক্সবাজার বিমানবন্দর প্রকল্পে ‘দুর্নীতি’: বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

» চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, জনপ্রশাসনের কামাল কারাগারে

» আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু

সম্প্রতি