image

করোনাক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

বিনোদন প্রতিবেদক

করোনাক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে কবরী

কিংবদন্তি অভিনেত্রী-নির্মাতা সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। জানান, গত ৫ এপ্রিল রাতে কবরীকে উক্ত হাসপাতালে ভর্তি করা হয়।

নূর উদ্দিন বলেন, ‘শনিবারের দিকে জ্বর আসে ম্যাডামের। শরীরে ব্যথাও ছিল। নমুনা পরীক্ষা করতে দিলে রিপোর্ট পজিটিভ আসে। ৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি আছেন। কেবিনেই আছেন ম্যাডামঅ’

১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। তার পরের সময়টুকু শুধু জয়ের গল্পে গাঁথা। অভিনয়ের পাশাপাশি করেছেন অনেক ছবি প্রযোজনা ও পরিচালনা। নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্যও।

গত বছর সর্বশেষ তিনি নির্মাণ শুরু করেন অনুদানের ছবি ‘এই তুমি সেই তুমি’। করোনার কারণে ছবিটি এখনও শেষ করতে পারেননি তিনি।

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইইউতে রাইজের এআই ক্যাম্প