image

লকডাউনে অলস সময় কাটাচ্ছেন সারিকা

সংবাদ অনলাইন ডেস্ক

গত বছর করোনার কারণে লকডাউন তুলে দেয়ার পর থেকে অভিনয়ে নিয়মিত হয়েছিলেন মডেল অভিনেত্রী সারিকা। একক- নাটকের পাশাপাশি মাঝে মধ্যে টিভি বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল তাকে। গত বছরের কোরবানির ঈদের পর থেকে বিরতিহীনভাবে নাটকে অভিনয় করে যাচ্ছিলেন এ অভিনেত্রী। কয়েক মাস ধরে আগামী ঈদের নাটকের শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। এরই মধ্যে কয়েকটি একক নাটক পাশাপাশি ঈদ ধারাবাহিকের কাজও শেষ করেছেন। চুক্তিবদ্ধ ছিলেন একাধিক একক নাটকে। কিন্তু তার আগেই লকডাউনের ঘোষণা দেয়ায় কাজগুলো বাতিল করেছেন পরিচালকরা। ফলে গত এক সপ্তাহ ধরে কাজ ছাড়াই অলস সময় কাটাচ্ছেন সারিকা। অবস্থান করছেন রাজধানীর নিজ বাসায়। এ প্রসঙ্গে সারিকা গণমাধ্যমকে বলেন, ‘আগের চেয়ে ইদানীং অভিনয়ে বেশি সময় দিচ্ছিলাম। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ সব পরিকল্পনা করে দিল। কবে আবার শুটিং শুরু হবে তা কেউই বলতে পারছেন না। শুটিং না থাকলে আমি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাই। এবারও তাই করব। তবে প্রত্যাশা করছি করোনার এ দ্বিতীয় ঢেউ যেন দীর্ঘায়িত না হয়।’

এদিকে মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি কয়েক মাস আগে টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনায় অভিষিক্ত হয়েছেন সারিকা। বাংলাভিশনে প্রচার চলতি ‘আমার আমি’ নামে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি।

সম্প্রতি