খ্যাতিমান ঈদে রাবেয়া খাতুনের গল্পে ‘শহরের শেষ বাড়ি’ বিনো সাহিত্যিক রাবেয়া খাতুন প্রয়াত হয়েছেন চলতি বছরের জানুয়ারিতে। তিনি নেই। কিন্তু তার সাহিত্যকর্ম আছে, থাকবে। সেই সাহিত্যকর্মের ভা-ার থেকে আবু হায়াত মাহমুদ এবার নির্মাণ করেছেন নাটক ‘শহরের শেষ বাড়ি’। এর চিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার। এতে অভিনয় করেছেন জুনায়েদ বাগদাদী, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ। চ্যানেল আইতে নাটকটি দেখানো হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে।
গল্প সংক্ষেপ : পুরোনো প্রতিটা বাড়িরই বিচিত্র রকম গল্প থাকে। সেসব গল্প থেকে যায় আমাদের অজানা। একসময়ের শহরতলীর শেষ বাড়িটার চারপাশেই এখন বড় বড় অট্টালিকা। কিন্তু পুরনো এক একটা বাড়ি বিচিত্র রকমের ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তেমনি একটা বাড়ির গল্প, শহরের শেষ বাড়ি।’
আন্তর্জাতিক: তেহরানের তেল শোধনাগারে ইসরায়েলের ভয়াবহ হামলা
জাতীয়: আজ আন্তর্জাতিক নারী দিবস
খেলা: যেভাবে ফাইনালে ভারত