নাটকের পাশাপাশি সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন আনিসুর রহমান মিলন। এবার তাকে প্রথমবারের মতো দেখা যাবে সিনেমা পরিচালনায়। তার পরিচালনায় ‘লাল বাকসো’ সিনেমাটি প্রযোজনা করছে সিনেবাজ।
মঙ্গলবার আনিসুর রহমান মিলন সিনেমা পরিচালনার বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমি পেশাদার পরিচালক নই। এর আগে বেশ কয়েকটি নাটক তৈরি করেছি। সেগুলো করেছি সিনেমার প্রস্তুতি হিসেবে।’
আমার ‘লাল বাকসো’ সিনেমার গল্পটি পাই দুই বছর আগে একটা শুটিং সেটে। এটি নিয়ে গত বছর থেকে কাজ করছি। এর চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। লেখার কাজ শেষ। এখন শুটিংয়ের প্রস্তুতি চলছে । আমি এর গল্পের ঘোরের মধ্যে আছি, উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি আশা করি, এই সিনেমার গল্প দর্শকদের আনন্দ দেবে। হলের পাশাপাশি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে বলে জানান মিলন।
বড় পর্দায় মিলনকে প্রথম দেখা যায় অভিনেত্রী সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০০৫ সালে। এরপর, ইফতেখার চৌধুরী পরিচালিত ‘দেহরক্ষী’, বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’, অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক সাধের ময়না’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। নাটক-সিনেমায় অভিনয়ের পাশাপাশি মিলন নাটক পরিচালনা করে আসছেন। ২০১৭ সাল থেকে তিনি নিয়মিত নাটক নির্মাণ করছেন।
সারাদেশ: ছাতকের তিররাইয়ে মাতৃপূজা ও দোল উৎসব
অর্থ-বাণিজ্য: পেট্রোল পুরোটাই দেশীয় পণ্য, রেশনিং নিয়ে প্রশ্ন
অর্থ-বাণিজ্য: এলপি গ্যাসের দাম ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব