দাদাগিরি সিজন ৯-এর শুটিং শুরু হয়ে গেছে। সেট থেকেই একাধিক ছবি পোস্ট করেছেন সৌরভ গাঙ্গুলি। সেপ্টেম্বরের শেষদিকেই পর্দায় আসতে চলেছে দাদাগিরি। দাদাগিরির নতুন প্রোমোতে সঞ্চালক সৌরভকে বলতে শোনা যায়, ‘হাত বাড়ালেই বন্ধু’। এবারের সিজনেও তারকাদের পাশাপাশি সাধারণদের অংশগ্রহণও থাকবে। থাকবে সেই সব মানুষদের জীবনের গল্প, যারা সাধারণের মধ্যে থেকেও অসাধারণ।
দেখতে দেখতে ৯ বছরে পড়লেও, হাজার ব্যস্ততার মধ্যেও ‘দাদগিরি’ সঞ্চালনা করে যান সৌরভ। সোশ্যাল হ্যান্ডলে খুব বেশি না থাকলেও ‘দাদাগিরি’র সেট থেকে একের পর এক ছবি পোস্ট করে দর্শকের কৌতূহল বাড়িয়েই চলেছেন দাদা। আশা করি একটা ভালো সিজন দেখতে পাবেন আপনারা, জানিয়েছেন সৌরভ।
জাতীয়: ডিএমপির ৭ এডিসি পদে বড় রদবদল
অপরাধ ও দুর্নীতি: সাবেক সচিব খায়রুলের বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
আন্তর্জাতিক: নেপালে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফলের অপেক্ষা
অর্থ-বাণিজ্য: তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা