তেল সংকটের আশঙ্কা অতিরঞ্জিত: আইইএ প্রধান

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে বিশ্বজুড়ে যখন নতুন করে জ্বালানি সংকটের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই এক স্বস্তিদায়ক বার্তা দিলেন আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল।