ইরানের মিনাব শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছে। স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) তথ্যটি জানিয়েছে সংকবাদ সংস্থা সিএনএন।
জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে বর্বরোচিত এ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
এ ঘটনায় শহরটির গভর্নর আজ একদিনের শোক ঘোষণা করেছে।
এদিকে, বার্তাসংস্থা আইআরআইবির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে স্কুল ভবনের মেঝেতে আটটি মরদেহের ব্যাগ রাখা হয়েছে।
এর আগে, স্থানীয় সময় গতকাল শনিবার সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। পরবর্তীতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন দেশটির সরকারি সংবাদমাধ্যম। এদিকে, এ যৌথ হামলায় নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাতা ও নাতি।
সারাদেশ: সাটুরিয়ায় ৪০ খামারির মাঝে ভেড়া বিতরণ