image

ইরানের সব নেতাকে হত্যার হুমকি ট্রাম্পের, সমঝোতা প্রত্যাখ্যান

সংবাদ অনলাইন রিপোর্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত চরম উত্তেজনার দিকে মোড় নিয়েছে। ইরান যুদ্ধ বন্ধে যেকোনো ধরনের সমঝোতা বা আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার প্রকাশ্য হুমকি দিয়েছেন তিনি।

সংঘাতের অষ্টম দিন শনিবার (৭ মার্চ) এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার অনমনীয় অবস্থানের কথা জানান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে তিনি তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনায় আগ্রহী নন। তার মতে, ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না।

প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরান যখন কার্যকর সেনাবাহিনী হারাবে বা দেশটিতে কোনো নেতৃত্ব অবশিষ্ট থাকবে না, কেবল তখনই যুদ্ধ শেষ হতে পারে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন:

যদি ইরানের সম্ভাব্য সব নেতা নিহত হন এবং দেশটির সামরিক শক্তি ধ্বংস হয়ে যায়, তাহলে আলোচনার প্রশ্নই আর থাকবে না। একসময় এমনও হতে পারে যে আমরা আত্মসমর্পণ করছি এটা বলার মতো কেউই আর বেঁচে থাকবে না।

এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প কার্যত ইরানি নেতৃত্বের সমূলে বিনাশ ঘটানোর ইঙ্গিত দিয়েছেন, যা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে আরও উসকে দিচ্ছে। গত কয়েকদিনের পাল্টাপাল্টি হামলায় দুই দেশের সম্পর্ক এখন খাদের কিনারায় দাঁড়িয়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি