image

খামেনি নিহতের ঘটনায় ইরানে তিন সদস্যের সাময়িক ‘নেতৃত্ব পরিষদ’ গঠন

সংবাদ অনলাইন রিপোর্ট

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পালনের জন্য তিন সদস্যের একটি সাময়িক পরিষদ গঠন করেছে ইরান। এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

জানা যায়, এই পরিষদে ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ (আইনবিদ) রয়েছেন। তারা সাময়িকভাবে দেশটির নেতৃত্বের দায়িত্ব পালন করবেন।

এর আগে, স্থানীয় সময় গতকাল শনিবার সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। পরবর্তীতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন দেশটির সরকারি সংবাদমাধ্যম। এদিকে, এ যৌথ হামলায় নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাতা ও নাতি।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি