ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি ট্যাংকের গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার (৪ জানুয়ারি) হতাহতের এ ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা খবর রয়টার্স।
জানা যায়, নিহতদের মধ্যে ছয়জনই শিশু।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে প্রথম হামলায় আহতদের সহায়তায় ছুটে যাওয়া এক চিকিৎসকও একই স্থানে দ্বিতীয় হামলার কবলে প্রাণ হারান।
এদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখার কাছে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর প্রতিক্রিয়ায়ই পাল্টা হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের এই হামলা যুদ্ধবিরতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে এবং সহিংসতা বন্ধে তাৎক্ষণিক আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেন। যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরাইলি গুলিতে অন্তত ৫৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। একই সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় চারজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।
আন্তর্জাতিক: জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের প্রাণহানি
আন্তর্জাতিক: ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক: গাজায় গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহত ২৩