ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন থামানো হবে, সে বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
রোববার (৮ মার্চ) এক বক্তব্যে ট্রাম্প বলেন, এই যুদ্ধ শেষ করার ক্ষেত্রে নেতানিয়াহুর মতামতকে গুরুত্ব দেওয়া হবে। আমি মনে করি এটি একটি পারস্পরিক বিষয়। আমরা দুজনে মিলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেব।
ট্রাম্পের এই মন্তব্যে স্পষ্ট যে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে ওয়াশিংটন এবং তেল আবিব অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের পরবর্তী ধাপ বা যুদ্ধবিরতির শর্তাবলি নির্ধারণে নেতানিয়াহুর প্রভাব অপরিসীম হবে।
তেলের দাম ১০০ ডলার পার এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এই ত্রিমুখী যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। সোমবার (৯ মার্চ) এশিয়ার বাজারে লেনদেন শুরু হতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার সকালে কেনাবেচা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে। যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে।
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু