আজ ১৩ মার্চ থেকে ১৭ মার্চের মধ্যে অন্তত ১৪৩টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে কাতারভিত্তিক বিমান সংস্থা ‘কাতার এয়ারওয়েজ’। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।
চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ধীরে ধীরে কার্যক্রম স্বাভাবিক করতে শুরু করেছে এয়ারলাইন্সটি। তারই ধারাবাহিকতায় এমন ঘোষনা দিয়েছে কাতার এয়ারওয়েজের।
জানা যায়, মূলত দোহায় আটকে পড়া বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে থাকা কাতারি নাগরিকদের ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৩ মার্চ) ভোরে কাতার এয়ারওয়েজ তাদের ১৭ মার্চ পর্যন্ত ফ্লাইটের বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে।
১৩ মার্চ
দোহা থেকে প্রস্থান: ঢাকা, পার্থ, সিউল, জেদ্দা, কুয়ালালামপুর, ব্যাংকক, কোচি, মিয়ামি, আলজিয়ার্স, ইস্তাম্বুল, কায়রো, আমস্টারডাম, লন্ডন, মিলান, প্যারিস ও মাসকাট।
দোহায় আগমন: আমস্টারডাম, লন্ডন, মিলান, প্যারিস, মুম্বাই, দিল্লি, ইসলামাবাদ, কলম্বো, নিউইয়র্ক, সাও পাওলো, বেইজিং, ম্যানিলা, জাকার্তা ও কায়রো।
১৪ মার্চ
দোহা থেকে প্রস্থান: রিয়াদ, ম্যানিলা, জোহানেসবার্গ, মাসকাট, ডালাস, টরন্টো, কলম্বো, ইস্তাম্বুল, কায়রো, মুম্বাই, ইসলামাবাদ, লন্ডন, রোম, মাদ্রিদ, ফ্রাঙ্কফুর্ট, তিউনিস, মস্কো, দিল্লি ও বালি ডেনপাসার।
দোহায় আগমন: ঢাকা, পার্থ, সিউল, জেদ্দা, কুয়ালালামপুর, ব্যাংকক, কোচি, আলজিয়ার্স, মিয়ামি, ইস্তাম্বুল, কায়রো, জোহানেসবার্গ, লন্ডন, মাদ্রিদ, ফ্রাঙ্কফুর্ট, মস্কো ও ডালাস।
১৫ মার্চ
দোহা থেকে প্রস্থান: ঢাকা, ইস্তাম্বুল, কুয়ালালামপুর, ব্যাংকক, আলজিয়ার্স, মেলবোর্ন, নিউইয়র্ক, জেদ্দা, কায়রো, মাদ্রিদ, হংকং, লন্ডন, কাসাব্লাঙ্কা, প্যারিস ও ইসলামাবাদ।
দোহায় আগমন: মাসকাট, তিউনিস, ম্যানিলা, ডালাস, টরন্টো, কলম্বো, কায়রো, ইসলামাবাদ, মুম্বাই, রোম, মাদ্রিদ, লন্ডন, কাসাব্লাঙ্কা, প্যারিস, দিল্লি, বালি ডেনপাসার ও পার্থ।
১৬ মার্চ
দোহা থেকে প্রস্থান: ঢাকা, পার্থ, মাসকাট, সিউল, ব্যাংকক, বেইজিং, কোচি, জাকার্তা, মুম্বাই, কায়রো, মিয়ামি, আমস্টারডাম, লন্ডন, কলম্বো, ফ্রাঙ্কফুর্ট ও দিল্লি।
দোহায় আগমন: ঢাকা, ইস্তাম্বুল, কুয়ালালামপুর, ব্যাংকক, দিল্লি, আলজিয়ার্স, জেদ্দা, নিউইয়র্ক, হংকং, ফ্রাঙ্কফুর্ট, আমস্টারডাম, লন্ডন, কায়রো ও ইসলামাবাদ।
১৭ মার্চ
দোহায় আগমন: ঢাকা, পার্থ, মাসকাট, সিউল, ব্যাংকক, বেইজিং, কোচি, জাকার্তা, মুম্বাই, কায়রো, মিয়ামি, কলম্বো, লন্ডন, আমস্টারডাম ও ফ্রাঙ্কফুর্ট।
আন্তর্জাতিক: ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬৮৭
নগর-মহানগর: আজ ঢাকার বায়ুর মানের উন্নতি
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামের দরপতন
আন্তর্জাতিক: ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ
সারাদেশ: ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা