বলিভিয়ার রাজধানী লা পাজয় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি।
জানা যায়, স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধায় হতাহতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ।
এদিকে ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছেন বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস।
তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, “নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের প্রবেশের অবতরণের সময় এটি রানওয়ে থেকে সরে যায়। পরে কাছাকাছি মাঠে বিধ্বস্ত হয়। বিমানটি ভূমিতে আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে তাদের কাজ শুরু করে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”