image

মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ

সংবাদ অনলাইন রিপোর্ট

ডোনাল্ড ট্রাম্পের বিদেশে সামরিক কর্মকাণ্ড সীমিত করতে চাওয়ার বিষয়ে মার্কিন সিনেটের বেশিরভাগ সদস্য ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন। এতে, মার্কিন সিনেটে ইরানের যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ হয়ে গেলো। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার (৪ মার্চ) মার্কিন সিনেটে প্রেসিডেন্টের সামরিক কর্মকাণ্ড সীমিত করার বিষয়ে ভোটভুটি হয়। এতে সিনেট সদস্যের মধ্যে ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে ৫২ জন। বিরোধিতা করেছে ৪৭ জন।

এদিকে, মার্কিন প্রতিনিধি পরিষদেও বৃহস্পতিবার (৫ মার্চ) এ ধরনের আরেকটি প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। তবে সেটিও পাস হওয়ার সম্ভাবনা খুব কম।

মার্কিন সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, প্রেসিডেন্টরা কেবলমাত্র তাৎক্ষণিক হুমকির মুখে আত্মরক্ষার জন্যই এ ধরনের হামলা শুরু করতে পারেন। অন্যথায় যুদ্ধ ঘোষণা করার একমাত্র ক্ষমতা কংগ্রেসের।

অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সিনেটর টিম কেইন বলেন, গোপন বৈঠকেও ট্রাম্প প্রশাসন কোনো প্রমাণ দেখাতে পারেনি, একটিও না যে যুক্তরাষ্ট্র ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক আক্রমণের হুমকিতে ছিল।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি