রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজ শুক্রবার (১৩ মার্চ) দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, জাহাজে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিক্রির জন্য অনুমতিপত্র দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার তেলের ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এছাড়া ইরানের হুমকি মোকাবিলা করতেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, গত ১২ মার্চ পর্যন্ত রাশিয়ার যেসব অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে বোঝাই করা হয়েছে সেগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাধা ছাড়াই বিশ্বব্যাপী সরবরাহ করতে পারবে।
এদিকে, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে করে জ্বালানির সংকটে পড়ার শঙ্কায় পড়ে বিশ্ব। এমন পরিস্থিতিতে নতুন এই সিদ্ধান্ত নিলো মার্কিন যুক্তরাষ্ট্র।
এর আগে, ২০২২ সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর জবাবে দেশটির তেলের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক: ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬৮৭
নগর-মহানগর: আজ ঢাকার বায়ুর মানের উন্নতি
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামের দরপতন
আন্তর্জাতিক: ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ
সারাদেশ: ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা