লিবিয়ার দীর্ঘকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির অন্যতম উত্তরসূরি ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফ আল ইসলাম গাদ্দাফি (৫৩) সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনতান শহরে তার নিজ বাসভবনে এই হত্যাকাণ্ডের ঘটনাতার রাজনৈতিক দলের প্রধান আব্দুল্লাহ ওসমান এবং পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
যেভাবে চালানো হয় এই হামলা
প্রাথমিক সংবাদ অনুযায়ী, গতকাল দুপুরে চারজন মুখোশধারী বন্দুকধারী জিনতান শহরে সাইফ আল ইসলামের বাসভবনে ঢুকে পড়ে। হামলাকারীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রথমে বাড়ির নিরাপত্তা ক্যামেরাগুলো অকেজো করে দেয়। এরপর বাড়ির ভেতরে এক সরাসরি সংঘর্ষে সাইফ আল ইসলাম গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। লিবীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, হামলাকারীরা অত্যন্ত পেশাদার ছিল এবং তাকে হত্যা করেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দীর্ঘ আত্মগোপন ও রাজনৈতিক সক্রিয়তা
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর সাইফ আল ইসলাম বিদ্রোহীদের হাতে বন্দী হন। দীর্ঘ কয়েক বছর জিনতানের একটি মিলিশিয়া গোষ্ঠীর হাতে বন্দী থাকার পর ২০১৭ সালে তিনি মুক্তি পান। তবে নিরাপত্তার কারণে তিনি গত এক দশক ধরে জিনতান শহরেই অত্যন্ত গোপনীয়তার সাথে বসবাস করছিলেন।
যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে
অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
লিবিয়ার রাজনীতিতে প্রভাব
সাইফ আল ইসলামের মৃত্যু লিবিয়ার বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তিনি ছিলেন গাদ্দাফি সমর্থকদের প্রধান ঐক্যস্থল। বিশ্লেষকরা মনে করছেন, তার এই প্রস্থান লিবিয়ার আসন্ন নির্বাচন এবং ক্ষমতা দখলের লড়াইকে আরও জটিল করে তুলতে পারে। লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের দফতর থেকে জানানো হয়েছে যে, এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে এবং ফরেনসিক দল ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে। তবে এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
সাইফ আল ইসলাম ছিলেন মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে। লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে উচ্চশিক্ষা নেওয়া সাইফ একসময় লিবিয়ার সংস্কারপন্থী মুখ হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু ২০১১ সালের বিপ্লবের সময় তিনি তার বাবার শাসনের পক্ষে কঠোর অবস্থান নিয়েছিলেন। ২০২১ সালে তিনি লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন।
সারাদেশ: বেলপার্কের জনসভামঞ্চে তারেক রহমান
বিজ্ঞান ও প্রযুক্তি: থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য
আন্তর্জাতিক: লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফিপুত্র