image

ভারতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যা, অবশেষে মন্ত্রীপুত্র গ্রেপ্তার

সংবাদ অনলাইন রিপোর্ট

ভারতের উত্তর প্রদেশের লখিমপুর-কাণ্ডের পাঁচ দিন পর গ্রেপ্তার করা হল আশিস মিশ্রকে। যদিও প্রথম থেকেই বিরোধী দলগুলো আশিসকে গ্রেফতারের দাবি করেন। গতকাল শনিবার রাত ১১টা নাগাদ গ্রেপ্তার করা হয় আশিসকে। তার নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে দেশটির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র মনুকে হেফাজতে নিয়ে দীর্ঘ ক্ষণ জেরা করে। প্রায় ১২ ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। করা হয় ৩২টি প্রশ্ন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আশিসের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। পরে শনিবার রাতে পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, তদন্তে অসহযোগিতা করছেন আশিস। সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার তাকে আদালতে হাজির করা হতে পারে।

উল্লেখ্য, লখিমপুর খেরিতে কৃষকদের জমায়েতে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছিল আশিসের বিরুদ্ধে। কিন্তু ঘটনার দিনই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন আশিসের বাবা অজয় মিশ্র। তিনি বলেছিলেন, ঘটনার সময় লখিমপুর খেরিতে ছিলেন না আশিস। যদিও পরবর্তীকালে একাধিক ভিডিও প্রকাশ করে দাবি করা হয়, যে গাড়ি ঘটনাস্থলে দেখা যাচ্ছে, সেটি আশিসের।

সংযুক্ত কৃষক মোর্চার তরফ থেকেও আশিসের গ্রেফতারির দাবি তোলা হয়। তার পরই শনিবার পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে উপস্থিত হন আশিস। সকাল থেকে রাত গড়িয়েও চলে জেরা। শেষে বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগে গ্রেফতার করা হয় আশিসকে।

অন্য দিকে কৃষক মোর্চার তরফ থেকে বলা হয়, লখিমপুর খেরিরা ঘটনা নিয়ে বিশেষ মিছিল করবেন প্রতিবাদী কৃষকরা। লখিমপুরেই মহাপঞ্চায়েত আয়োজন করার কথাও ঘোষণা করেন কৃষক নেতা রাকেশ টিকায়েত।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

সম্প্রতি