image

করোনা যুদ্ধে জয়ী সাংবাদিক জাহাঙ্গীরকে ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

করোনা জয় করে সুস্থ্য জীবনে ফিরে আসায় টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেনকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। শনিবার (৬ জুন) বেলা বারটার দিকে প্রেসক্লাব কার্যালয়ে তাকে এই শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, সোহেল মোহসীন শিপন ও বর্তমান সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা।

গত ১১ মে জাহাঙ্গীর হোসেন স্বেচ্ছায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৪ মে তার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিব আসে। তারপর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। গত ২৩ ও ২৯ মে পরপর দুইটি নমুনা পরীক্ষায় নেগেটিব আসলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাকে সুস্থ ঘোষনা করে। ফলে জাাহাঙ্গীর হোসেনের দীর্ঘদিনের আইসোলেশনের অবসান হয়।

‘মিডিয়া’ : আরও খবর

» রাজধানীতে গণমাধ্যম সম্মিলন শনিবার

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

সম্প্রতি