image

জনগণের সেবা করতে চাই চাকর হিসেবে: তথ্য প্রতিমন্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

নিজেকে জনগণের চাকর মনে করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

আজ (১৭ সেপ্টেম্বর) শুক্রবার জামালপুরে আওয়ামী লীগের এক সভায় তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকার ভোটার আমার মনিব, আমি তাদের চাকর, সেবক। আপনাদের সেবা করতে চাই চাকর হিসেবে। এটা আমার দায়িত্ব, এর বাইরে আমার কোনো দায়িত্ব নাই।”

তিনি প্রধান অতিথি হিসাবে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ছবি উপস্থিত নেতা-কর্মী ও সাধারণের মধ্যে বিতরণ করেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুকে যারা দেখেছেন তারা সৌভাগ্যবান, যারা দেখি নাই বা দেখে নাই সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতি ঘরে ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখা উচিত।”

তিনি বলেন, “আমরা উন্নয়নের মহাসড়কে হাঁটছি, আমাদের যেতে হবে সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, বিশ্বে মুক্তিকামী মানুষের জন্য এক অনন্য ইতিহাস।”

এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি মাহবুবুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জ-৪: শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, জমিয়তের কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন আহমদ

» নারায়ণগঞ্জ-৪: শরিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সদ্য সাবেকরা, আছেন জামায়াত জোটের এনসিপির প্রার্থী

» লুটেরাদের টাকা নেন কিন্তু ভোট দেয়া যাবে না: আসিফ

» সোমবার যশোর ও খুলনায় জনসভায় তারেক রহমান

» কুৎসা রটিয়ে ভোট পাওয়া যায় না, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মির্জা আব্বাসের

» আমার বিশ্বাস এবারের নির্বাচনটাকে কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

» সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

» সিলেট: বিএনপির ‘কোন্দলে’ ফুরফুরে জামায়াত, কী বলছে ভোটের ইতিহাস

» শফিকুরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের

» জামায়াত আমিরের মন্তব্য ‘মধ্যযুগীয়’, হ্যাকিংয়ের দাবি নিয়ে বিএনপির সন্দেহ

সম্প্রতি