image
ম্যাচসেরা পুরস্কার নিচ্ছেন লতা মণ্ডল

নারী এশিয়া কাপ রাইজিং স্টারস

সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল

স্কোর: বাংলাদেশ ২০ ওভারে ১৫১/৭; মালয়েশিয়া ২০ ওভারে ৬১/৯। ফল: বাংলাদেশ ৯০ রানে জয়ী

ক্রীড়া বার্তা পরিবেশক

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে জয়ের ধারাবাহিকতা রেখে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ নারী এ ক্রিকেট দল। বুধবার,(১৮ ফেব্রুয়ারী ২০২৬) ব্যাংককে মালয়েশিয়া নারী ক্রিকেট দলকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা।

টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান তোলে। লতা মন্ডল ৪৪ বলে ৪৮ রানের দারুণ ইনিংস খেলেন। এছাড়া শারমিন সুলতানা ২৫ বলে মূল্যবান ৩০ রান করেন। অধিনায়ক ফাহিমা খাতুনও ২৯ রানের কার্যকর ইনিংস খেলে দলের সংগ্রহকে লড়াকু পর্যায়ে নিয়ে যান।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত ও ধারালো আক্রমণে তারা কোনো জুটি গড়ে তুলতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে মাত্র ৬১ রানেই থামে তাদের ইনিংস।

বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফাতেমা জাহান, তিনি ১০ রানে ৩ উইকেট নেন। এছাড়া শরিফা খাতুন ১৩ রানে ২ উইকেট তুলে নিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

গ্রুপসেরা হওয়ায় এখন শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ নারী ‘এ’ দল। আজ দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান নারী এ ক্রিকেট দল।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি