সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে একাধিক উল্লেখযোগ্য পারফরম্যান্স রয়েছে। প্রত্যাশা মতো চ্যাম্পিয়ন হয় ভারত। তবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেয় নিউজিল্যান্ড। সারপ্রাইজ প্যাকেজ জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে পৌঁছায় তারা। এমনকী সেমিফাইনালে হেরে যাওয়ার দল দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডও সদ্য শেষ হওয়া বিশ্বকাপের অন্যতম ধারাবাহিক দল ছিল। তবে টুর্নামেন্টের সবচেয়ে বোকা দলকে বেছে নেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। হাস্যকর কারণ জানান। তিনি মনে করেন, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় চাপে থাকা সত্ত্বেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ পেয়ে যায় ভারত।
মাইকেল ভন বলেন, ‘আমি আপনাদের বলব টি-২০ বিশ্বকাপের সবচেয়ে মূর্খ দল দক্ষিণ আফ্রিকা। যদি ওরা সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেত, তাহলে বিশ্বকাপ থেকে ছিটকে যেত ভারত। ওরা যদি এমন করতে পারত, তাহলে যা প্রত্যাশা করা হচ্ছিল, সেটা ঘটতো না। সেই ম্যাচটা জিতে ওরা ভারতের সুবিধা করে দেয়। তারপর ভারত জিম্বাবংয়েকে হারায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল ছিল। তারপর ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচ জিম্বাবুায়ের বিরুদ্ধে ছিল। ওরা সেই ম্যাচে তিনজনকে বিশ্রাম দেয়।’
আগে সাদা বলের ক্রিকেটে ভারতকে সেরা দল বেছে নেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। স্পষ্ট জানান, টিম ইন্ডিয়ার ধারেকাছে কোনও দল ছিলনা। ভন বলেন, ‘ভারত সেরা টি-২০ দল। বাকিদের থেকে অনেকটাই এগিয়ে আছে। ৫০ ওভারের ক্রিকেটেও ভারত সেরা দল। সাদা বলের ক্রিকেটে ওদের হারানো সহজ নয়। ওরা খেলাটাকে অন্য পর্যায় নিয়ে গিয়েছে।’ বিশ্বকাপের সেরা সঞ্জু স্যামসন হলেও, তার মতে যশপ্রীত বুমরাহর টুর্নামেন্ট সেরা হওয়া উচিত ছিল। বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় তিন ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সিরিজ সেরা হন স্যামসন।
খেলা: এসএসপিএল ফিদে রেটিং দাবা