বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক হচ্ছে। এমনটাই জানিয়েছে অধিনায়ক শাহিন আফ্রিদি।
জানা যায়, আজ বুধবার (১১ মার্চ) অভিষেক হচ্ছে ওপেনার সাহিবজাদা ফারহানের। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পাশাপাশি পাকিস্তানের লিস্ট ‘এ’ ক্রিকেটেও ধারাবাহিক রান করায় তাকে সুযোগ দেওয়া হয়েছে। ইনিংসের শুরুতে তার সঙ্গী হবেন অলরাউন্ডার মাজ সাদাকাত। তিন নম্বরে ব্যাট করবেন আরেক নবাগত শামিল হুসাইন।
এদিকে, বাংলাদেশ সফরের পাকিস্তান দলে ছয়জন ক্রিকেটার আছেন, যারা ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।
এর আগে, আফ্রিদি বলেন, ‘নতুনদের সুযোগ দেওয়া দলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তারা যেন নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে এবং সামর্থ্য অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারে, এটাই দলের প্রত্যাশা। শুধু এই সিরিজেই নয়, ভবিষ্যতেও তাদের পাকিস্তানের জার্সিতে দেখতে চায় দল।’
অপরাধ ও দুর্নীতি: স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনাই যানজট নিরসনের চাবিকাঠি: আইজিপি