বিশ^কাপে খেলার বিষয়ে সিদ্ধান্তটি পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের বলে অভিযোগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সম্প্রতি বিশ্বকাপ বিষয়ে সংবাদমাধ্যমে এই অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “কোনো রিগ্রেট? প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। তারা নিজেরা স্যাক্রিফাইস করে, দেশের ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য, বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয়, এটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
প্রসঙ্গত, এর আগে গত ২২ জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের। অথচ এখন বক্তব্য পরিবর্তন করে পুরো সিদ্ধান্তই ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের ওপর চাপাচ্ছেন তিনি।
উল্লেখ্য, বিশ^কাপ বিষয়ে বাংলাদেশের চাওয়া ছিল ভারত থেকে সরিয়ে ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় নেওয়া হয়। কিন্তু বেশ কিছুদিনের টানাপোড়েনের পর বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। সেই সিদ্ধান্তে ৩০ বছর পর বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ হচ্ছে।