image

সুপার এইট পর্বের প্রথম ম্যাচ নিউজিল্যান্ড-পাকিস্তান

ক্রীড়া বার্তা পরিবেশক

চলমান টি-২০ বিশ্বকাপের শেষ দল হিসেবে ‘সুপার এইট’ নিশ্চিত করেছে পাকিস্তান । বুধবার,(১৮ ফেব্রুয়ারী ২০২৬) কলম্বোতে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে সালমান আগার দল। এর মধ্যে দিয়ে দ্বিতীয় পর্বের আটটি দল চূড়ান্ত হয়েছে। আগামী শনিবার নিউজিল্যান্ড-পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শুরু হবে। সুপার এইট পর্বে আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। একটি গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতে, অন্যটি শ্রীলঙ্কায়। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল ৪ ও ৫ মার্চ সেমিফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

আগের পর্বের কোনও পয়েন্ট সুপার এইট পর্বে প্রযোজ্য হবেনা। সব দলই সুপার এইট শুরু করবে শূন্য পয়েন্ট নিয়ে। জয় পেলে ২ পয়েন্ট, হারলে ০ পয়েন্ট। বৃষ্টির কারণে কোনো ম্যাচে যদি অন্তত ৫ ওভার করে খেলা সম্ভব না হয়, তবে সেটি ‘নো রেজাল্ট’ ঘোষণা হবে এবং উভয় দল ১ পয়েন্ট পাবে।

ম্যাচ টাই হলে সুপার ওভার হবে। সুপার ওভারও টাই হলে পরপর সুপার ওভার চলবে, যতক্ষণ ফল না নির্ধারিত হয়।

সুপার এইট সূচি

ভারতে আয়োজিত গ্রুপ-১

ভারত

দক্ষিণ আফ্রিকা

ওয়েস্ট ইন্ডিজ

জিম্বাবুয়ে

শ্রীলঙ্কায় আয়োজিত গ্রুপ-২

ইংল্যান্ড

নিউজিল্যান্ড

পাকিস্তান

শ্রীলঙ্কা

২১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-পাকিস্তান (কলম্বো)

২২ ফেব্রুয়ারি ইংল্যান্ড-শ্রীলঙ্কা (ক্যান্ডি)

২২ ফেব্রুয়ারি ভারত- দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ)

২৩ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ (মুম্বাই)

২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড-পাকিস্তান (ক্যান্ডি)

২৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা (কলম্বো)

২৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ),

২৬ ফেব্রুয়ারি ভারত-জিম্বাবুয়ে (চেন্নাই)

২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ড-নিউজিল্যান্ড (কলম্বো)

২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-পাকিস্তান (ক্যান্ডি)

১ মার্চ জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা (নয়াদিল্লি)

১ মার্চ ভারত-ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)

৪ ও ৫ মার্চ সেমিফাইনাল। ৮ মার্চ ফাইনাল

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি