আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বৃত্তি নিয়ে খেলেছেন। কিন্তু‘ এখন মাঝপথে রণেভঙ্গ দিতে চাইছেন শুটার শায়রা আরেফিন। বুধবার,(১৮ ফেব্রুয়ারী ২০২৬) অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) উপস্থিত হয়ে তিনি এমন ইচ্ছার কথা জানান। বৃত্তি পাওয়া একজন ক্রীড়াবিদের এমন রণেভঙ্গে স্বভাবতই হতাশ বিওএ। তাই এবার ভিন্ন পথে হাটতে চাইছে তারা। এ বিষয়ে বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান বলেন, ‘শায়রা আরেফিনের কর্মকাণ্ডে আমরা খুবই হতাশ। তাই ভবিষ্যতে ক্রীড়াবিদদের বৃত্তি দেয়ার ক্ষেত্রে একটি সমঝোতা স্মারকে সই (এমওইউ) করাতে হবে। নইলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।’
আরেক শুটার কামরুন নাহারকে এক বছর নিষিদ্ধ করেছে শুটিং ফেডারেশন। যা নিয়ে হইচই পড়ে গেছে ক্রীড়াঙ্গণে। কামরুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সুরাহা করতে শুটিং ফেডারেশনের সাধারন সম্পাদকের সঙ্গে বুধবার সভা ডেকেছিল বিওএ। কিন্তু সাধারন সম্পাদকের আলেয়া ফেরদৌস না আসায় সভা ভেস্তে গেছে। তবে কামরুন নাহার এসেছিলেন। ফেডারেশনের পক্ষে এসেছিলেন কোচ শারমিন আক্তার।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে তুষারধসে নিখোঁজ অন্তত ১০ স্কি খেলোয়াড়
আন্তর্জাতিক: জঙ্গিবাদ দমনে সহায়তায় নাইজেরিয়ায় মার্কিন সেনা