????? ???????? ???? ????
জ্যামাইকার এলানি থমসন হেরাহ নতুন রেকর্ড গড়ে অলিম্পিক গেমসে মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জয় করেছেন। তিনি ৩৩ বছর আগে আমেরিকার ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারের রেকর্ড ভেঙ্গে গড়েন নতুন করেন। তিনি সময় নেন ১০.৬১ সেকেন্ড। জ্যামাইকা বরাবরই স্প্রিন্টারদের দেশ হিসেবে অলিম্পিকে দাপট দেখিয়ে এসেছে। টোকিওতেও সেই ধারা বজায় রাখেন এলানি থমসন হেরাহ। জয়নার ১৯৮৮ সালের অলিম্পিকে ১০.৬২ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি করেছিলেন। শেলি অ্যান ফ্রেজার ১০.৭৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য এবং শেরিকা জ্যাকসন ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন।
১০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডটি অবশ্য এখনও জয়নারের দখলেই থাকছে। তিনি ১৯৮৮ সালের বিশ^ চ্যাম্পিয়নশিপে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসে লিডার হিসেবে স্বীকৃতি পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট
বিজ্ঞান ও প্রযুক্তি: নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে
বিজ্ঞান ও প্রযুক্তি: ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নগদ ওয়ালেটে রেমিট্যান্স আনার সুবিধা
রাজনীতি: যে কারণে ঢাকা-১৮ আসন ছাড়লেন মান্না
অর্থ-বাণিজ্য: জানুয়ারিতে অর্থনীতির গতি কমেছে, নির্মাণ খাতে চাঙাভাব