???????????? ??? ?????
দ্বিতীয়ার্ধে মৌমি এনগামালু এবং থিওসন সিবাচুর করা গোলে ইয়ং বয়েজ চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে। প্রথমার্ধে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার মানে। অবশ্য এ হারের জন্য ম্যানইউ কেবল নিজেদেরই দায়ী করতে পারে। শুরু থেকেই তারা বেশ আত্মবিশ^াসের সাথে খেলছিল এবং লিডও নেয় ১৩ মিনিটে রোনালদোর করা গোলে। কিন্তু ৩৬ মিনিটে ক্রিস্টোফার মার্র্টিন্সকে ফাউল করে আরন ওয়ান বিসাকা সরাসরি লাল কার্ড দেখলে দশজনের দলে পরিনত হয় ম্যানইউ। তার পরেও প্রথমার্ধের বাকি সময় ম্যানইউ প্রাধান্য বজায় রাখে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পরিস্থিতি বদলে যায়। স্বাগতিকরা ধীরে ধীরে ম্যাচে প্রাধান্য স্থাপন করতে সমর্থ হয়। একজন বেশী নিয়ে খেলার সুবিধা বেশ ভালভাবেই কাজে লাগায় ইয়ং বয়েজ। ৬৬ মিনিটে এনগামালু গোল করে সমতা ফেরান। তার পরেও মনে হচ্ছিল ম্যাচটি হয়তো ড্র হবে। কিন্তু তখনই জেসে লিংগার্ডের ভুলে দ্বিতীয় গোল খেয়ে বসে ম্যানইউ। তার দেয়া ভুল ব্যাকপাসের বল নিয়ন্ত্রনে নিয়ে ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন। ইনজুরি টাইমের এ গোল আর পরিশোধ করার সুযোগ পায়নি ম্যানইউ। এ ম্যাচে পরাজিত হওয়ায় ম্যানইউ হয়তো লড়াই থেকে ছিটকে যাবে না। তবে বড় একটি ধাক্কা তাদের জন্য এ পরাজয়। পরবর্তী ম্যাচগুলোতে ভাল খেলতে না পারলে বিপদ হতে পারে।
ম্যাচ শেষে সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন কোচ ওলে গার্নার সোলসারের উপর। কারণ তিনি রোনালদোকে তুলে মাঠে নামিয়েছিলেন জেসে লিংগার্ডকে। তার ভুলেই ম্যাচ হেরেছে ম্যানইউ।
আন্তর্জাতিক: খামেনির স্ত্রীও মারা গেলেন
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা