কোভিড-১৯ এর প্রকোপ বেড়ে যাওয়াতে আইপিএল’র চতুর্দশ আসরের ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর স্থগিত হয়ে যায় গত মে মাসে। আসরের অবশিষ্ট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এবারের আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গত রোববার রাতে দেশ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সেখানে পৌঁছে কোয়ারেন্টিন পর্ব শেষ করে গত শনিবার প্রথম কেকেআরের হয়ে নেটে অনুশীলন করেছেন সাকিব। তার প্রথম দিনের অনুশীলনের ভিডিও করেছে কেকেআর কর্তৃপক্ষ। সেই ভিডিও আবার নিজেদের ফেইসবুক পেইজে আপলোড করেছে কেকেআর।
সেই ভিডিওতে প্রথম দিনের অনুশীলন প্রসঙ্গে সাকিব বলেন, কিছুদিন পরই আমাদের প্রথম ম্যাচ। আমরা প্রস্তুত। মনে হয়, সবাই যথেষ্ট প্রস্তুতি নিয়েছে।
তিনি আরও বলেন, সবাই আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আশা করি, টুর্নামেন্টের দ্বিতীয় অংশেও কেকেআর ভালো করবে।
আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে মরুর দেশে নিজেদের মিশন শুরু করবে কোলকাতা। ৭ ম্যাচে অংশ নিয়ে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে কেকেআর।
স্থগিত হবার আগে আইপিএলের প্রথম অংশে তিনটি ম্যাচ খেলেছিলেন সাকিব। ব্যাট হাতে ৩৮ রান ও বল হাতে ২ উইকেট নেন তিনি।
সাকিব ছাড়াও আইপিএলে খেলছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন ফিজ। আইপিএলের প্রথম অংশে ৭ ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ফিজের রাজস্থান। ওয়েবসাইট।
আন্তর্জাতিক: ব্রাজিল-ভারত গুরুত্বপূর্ণ খনিজ চুক্তির সম্ভাবনা