image

রাইস কুকারের ভেতর দেড় কোটি টাকার স্বর্ণ

প্রতিনিধি, চট্টগ্রাম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের বাজার মূল্য দেড় কোটি টাকা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৪ মিনিটে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা মোহাম্মদ আলী নামের এক যাত্রীর রাইস কুকারে এসব স্বর্ণ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ।

তিনি জানান, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের নির্দেশে চোরাচালানে জড়িত ব্যক্তি ও আটক স্বর্ণের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

সম্প্রতি