বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের আয়োজনে (০৪ মার্চ ২০২৪ খ্রি.) বারি’র সেমিনার কক্ষে কৃষি গবেষণা ফাউন্ডেশন এর অর্থায়নে “পেঁয়াজের স্মার্ট উৎপাদন প্রযুক্তি ও রোগ ব্যবস্থাপনা” বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ) ড. মো. মতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ এবং পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ।
অন্যান্য এর মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষিতত্ত্ব বিভাগ) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ) ড. হাবিব মোহাম্মদ নাসের এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি অর্থনীতি বিভাগ) ড. মো. আব্দুর রশীদ।
এছাড়াও বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি’র উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইকবাল ফারুক।
নগর-মহানগর: ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট-কর্মচঞ্চলতা