হিট স্ট্রোকে হবিগঞ্জের রিকশা চালকের মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ

দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে হিট স্ট্রোকে মো. আবু হানিফ মিয়া (৩৪) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার শিবপুর গ্রামের মো করম আলীর ছেলে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ও‌‌সি) ইয়াররদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে‌ জানান, সকাল সাড়ে ১১টার দিকে আবু হানিফ মিয়া নামে ওই রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবু হানিফের এক আত্মীয় জানান,তার মৃত্যু দেহটি রাতের মধ্যে নিজ গ্রামে আনা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

সম্প্রতি