image

গাজীপুরে আগুন পুড়লো কলোনির ৭০টি ঘর

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনীর ৬০-৭০টি বসত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৪ মে) দুপুরে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কলোনির বাসিন্দা লতিফ জানান, কালিয়াকৈরে তেলিরচালা এলাকায় স্থানীয়দের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে সারোয়ার ও সুফিয়ানসহ কয়েক ব্যক্তি ঘর তুলে গার্মেন্টস্ শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষদের কাছে ভাড়া দিয়েছিলেন। শুক্রবার দুপুরে সারোয়ারের কালোনিতে প্রথমে আগুন লাগে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। তার দাবি, আগুনে কলোনির চারটি গলির প্রায় ৬০-৭০টি ঘর পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, শুক্রবার দুপুর ১টা ১৫মিনিটে কলোনিতে আগুন লাগার খবরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় দুপুর ২টা ১৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

» খুলনায় ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী, হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয়

সম্প্রতি