নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পুরান পাড়ার ডাকাত ঘোনা জঙ্গল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ জুন) দুপুরে ঘুমধুম তদন্তকেন্দ্রের এস আই ধর্মজিৎ সিনহা স্থানীয়দের সহায়তায় আনুমানিক ৩০ বছর বয়সের পচা-দুর্গন্ধযুক্ত গলিত লাশটি উদ্ধার করেন।
এস আই ধর্মজিৎ সিনহা সাংবাদিকদের জানান লাশটি পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল উদ্ধার করা হয়। তবে লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
বিজ্ঞান ও প্রযুক্তি: থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য
আন্তর্জাতিক: জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু
আন্তর্জাতিক: ঘন ঘন ভূমিকম্প কি বড় বিপদের বার্তা