image

কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিতে পারবে দুই শিক্ষার্থী

সংবাদ অনলাইন রিপোর্ট

সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া দুই শিক্ষার্থীকে কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর।

দুই শিক্ষার্থী হলেন মো. ফাহিম পারভেজ ও মো. জাহিদ হোসেন। তাঁরা বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে আছেন।

গত ৩১ জুলাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত অনুমতিপত্রে বলা হয়, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় দুই পরীক্ষার্থীর উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র সরবরাহ এবং কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হলো।

একই অনুমতিপত্রে বলা হয়, কারাগারে পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত যাবতীয় ব্যয় পরীক্ষার্থীর অভিভাবককে বহন করতে হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» কুমিল্লার তিন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

» সিসি ক্যামেরা আতঙ্ক, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বাগেরহাটে নির্বাচন শুরু

» নাটোরে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ শুরু

» শেরপুরে কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনতাই

সম্প্রতি