দ্বিতীয় দিনের মতো নারায়ণগঞ্জ শহর অবরোধ করে বিক্ষোভ করছে হাজার, হাজার শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিকসহ সকল শ্রেণি পেশার মানুষ।
রবিবার সকালে ১১টা থেকে চাষাঢ়া শহীদ মিনারে জড়ো হয়ে বঙ্গবন্ধু সড়কে মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে অভিভাবকদের ও সাধারণ মানুষদের উপস্থিতি দেখা যায়।
বেলা সাড়ে ১১টায় চাষাঢ়া চত্ত্বর প্রবেশ করে বিক্ষোভ করে পাঁচ শতাধিক গার্মেন্টস শ্রমিক। তারা শহীদ মিনার ও বিজয়স্তম্ভে শ্লোগান দিতে থাকে।
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু সড়কের শহরের দুই নম্বর গেট প্রদক্ষিণ করে চাষাঢ়া এসে মিলিত হয়। এ সময় চাষাঢ়ায় গণজোয়ার দেখা যায়। এ সময় তারা চাষাঢ়ার চারপাশের সড়কে বাস ফেলে ব্যারিকেড দেয় এবং শহর অবরোধ করে।
বিক্ষুদ্ধ অনেকেই আগুন জ্বালানোসহ ভাঙচুর করারা চেষ্টা করলে শিক্ষার্থীরা তাতে বাধা দেয় এবং শান্তিপূর্ণ আন্দোলনের আহবান জানায়।
এর আগে সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ শহরের সকল দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা।
বেলা সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখার সময় চাষাঢ়া চত্ত্বর অবরোধ করে হাজারো শিক্ষার্থীর বিক্ষোভ চলমান ছিল।
অর্থ-বাণিজ্য: ১১ ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
অর্থ-বাণিজ্য: নির্বাচনের কারণে ব্যাংকের তোলার পরিমাণ বেড়েছে গ্রাহকদের
বিজ্ঞান ও প্রযুক্তি: প্রিয়শপ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞান ও প্রযুক্তি: ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত