রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সম্প্রতি তার এই বদলীর আদেশ জারি করা হয়। রোববার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে তিনি মিরপুর স্টাফ কলেজে প্রায় ১৭ বছর ধরে কর্মরত ছিলেন। ওই সময় তিনি অপরাধ নিয়ে গবেষণা ও স্টাফ কলেজের অপরাধ বিজ্ঞান বিষয়ে পাঠদান করেছেন।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদেরকে জানান, তার উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন।

তিনি বিভাগের আইন শৃঙ্খলার উন্নয়নমূলক পরিকল্পনা ও গাইড লাইন নিয়ে কাজ করছেন বলে পুলিশ জানিয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» ১৫ বন্দর কর্মীর বদলি প্রত্যাহার না হলে ফের আন্দোলন

» মৃদু শৈত্যপ্রবাহ বইছে ৪ জেলায়

» গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজ ডিমলায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে সাংবাদিক সম্মেলন

সম্প্রতি