image

?????? ????? ?????????? ????

রাজশাহীতে স্বামীর পর মহিলা যুবলীগের নেত্রী আটক

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমানকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শিলমাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

এর আগে গত সোমবার রাতে মৌসুমী রহমান উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্র বিলির ছবি আওয়ামী লীগের ফেইসবুক পেজে ছড়িয়ে পড়ে। এ খবরে স্থানীয় লোকজন গত মঙ্গলবার সকালে মৌসুমী রহমানের স্বামীকে উপজেলার পঁচামাড়িয়া এলাকায় ধরে মারধর করেন। পুলিশ গিয়ে সেখান থেকে অহিদুর রহমানকে আটক করে। এ ঘটনায় অহিদুর রহমানকে মঙ্গলবার পুঠিয়া থানায় পুরোনো একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পুঠিয়া যুবদলের একাংশ আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের বিরুদ্ধে ‘সাঁড়াশি অভিযান’ কর্মসূচি করে। এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘রোড মার্চ পুঠিয়া টু পচামাড়িয়া’। উপজেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার আল আমীন তার ফেসবুকের এক পোস্টে এই সাঁড়াশি অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান। এ অভিযানের অংশ হিসেবে মৌসুমী রহমানের বাড়িঘরে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে ভাঙচুরের ঘটনায় থানায় কোনো অভিযোগ পড়েনি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম আজ সকালে বলেন, গতকাল রাতে ডিবি মৌসুমী রহমানকে আটক করেছে। তার বিরুদ্ধে থানায় পুরোনো মামলা আছে। সেগুলোর কোনোটির মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

» চাটখিলে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

» দেশের বিভিন্ন প্রান্তের দৌড়বিদদের অংশগ্রহণে রাউজানে ম্যারাথন অনুষ্ঠিত

» ৮শ শিক্ষার্থী নিয়ে তারুণ্য ফাউন্ডেশনের স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম অনুষ্ঠিত

সম্প্রতি