image

জামালপুরে অভিনেত্রী শাওন ও মির্জা আজমের বাড়িতে অগ্নিসংযোগ

প্রতিনিধি , জামালপুর

জামালপুরে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে ভাংচুর ও আগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার নরুন্দিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে প্রথমে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপর জামালপুর শহরের বকুলতলা এলাকায় আওয়ামী লীগ নেতা সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ শেখ হাসিনার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস জানান, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা সন্ত্রাসীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা প্রতিবাদ জানিয়েছে, তারা বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানিয়েছে। আমরা চাই যেন কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, আমরা ফায়ার সার্ভিসে ফোন করে আগুন নেভানোর জন্য বলেছি।

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর মির্জা আজমের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা তহুরা আলী সংরক্ষিত আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য। শাওনের এক ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিককে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

সম্প্রতি