রংপুর থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য সনিকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য সোহেল রানা সনিকে রংপুর নগরীর বাবুপাড়া আশরাতপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহসপতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তাজহাট থানার ওসি শাহ আলম।

পুলিশ জানায় ৫ আগষ্ট গনঅভুত্থানের পর থেকে পলাতক ছিলেন ছাত্র রীগ নেতা সনি

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনা সহ একাধিক মামলা রয়েছে। আপাতত তাকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ওমর ফারুখের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

তাজহাট থানার ওসি শাহ আলম জানান সনিকে গোপন সংবাদের উপর ভিত্তি করে নগরীর আশরতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। কাল শুক্রবার তাকে আদালতে চালান দেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» হাতকড়ার শিকলেও থামেনি সন্তানের দায়িত্ব, মায়ের খাটিয়া কাঁধে নিলেন কারাবন্দী ছেলে

» ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

সম্প্রতি