কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে রোববার (৯ ফেব্রুয়ারি) সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে জামালপুর-ঘোড়াশাল সড়কে বিক্ষোভ ও অবরোধ করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও সড়কের দুই পাশে অর্ধশতাধিক গাড়ি আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়ে। খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. সোলাইমান আলম ছুটে আসেন এবং ওনার অনুরোধে অবরোধকারীরা সড়ক ত্যাগ করলে সড়কের অবস্থা স্বাভাবিক হয়। পরে তারা বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিদ্যালয় থেকে অপসারণের দাবি করেন। এতে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

সম্প্রতি