image
জামালপুর : ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান -সংবাদ

জামালপুরে ২৪ লাখ টাকা জরিমানা করে গুঁড়িয়ে দিলেন চার ইটভাটা

প্রতিনিধি, জামালপুর

জামালপুরে চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় অবৈধ এসব ইটভাটাগুলো।

সোমবার ঢাকা পরিবেশ অদিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে জামালপুর পৌর এলাকায় দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অবৈধভাবে ইট তৈরি ও ভাটা স্থাপনের অপরাধে পৌর এলকার স্টার বিক্স, রূপালী বিক্স, মেসার্স কিং বিক্স ও স্টার-১ বিক্সে অভিযান চালিয়ে প্রতি ইটভাটাকে ৬ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধ এসব ইটভাটা বুলড্রেজার দিয়ে গুঁড়িয়ে দেয় অভিযান পরিচালনকারী টিম। অবৈধ ইটভাটায় অভিযান চলাকালে জামালপুর জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা, পরিদর্শক হেদায়েতুল ইসলাম ছাড়াও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা শহরতলী থেকে ককটেল উদ্ধার

সম্প্রতি