রাজবাড়ীর পাংশায় প্রাইভেটকার চাপায় ইসরাত জাহান (৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ইসরাতের বড়বোন সুমাইয়া আক্তার (২০) ও ভ্যানচালক মো. হেলালসহ (৪৫) ৪ জন। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে পাংশা পৌরসভার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাত ও আহত সুমাইয়া উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের মনিরুজ্জামান দুলালের মেয়ে। ভ্যানচালক হেলালও একই গ্রামের বাসিন্দা। আহত বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, সুমাইয়া ও তার ছোটবোন ইসরাত মৈশালা বাসস্ট্যান্ড থেকে ভ্যানযোগে বাড়ি যাচ্ছিল। পথে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি প্রাইভেটকার পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়।
এতে ইসরাত ঘটনাস্থলেই মারা যায়। আর সুমাইয়া ও ভ্যানচালক হেলালসহ ভ্যানে থাকা আরও দুই যাত্রী আহত হয়।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, প্রাইভেটকারচাপায় এক শিশু নিহত ও ৪ জন আহত হয়েছে। ঘাতক প্রাইভেটকারটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আন্তর্জাতিক: খামেনি কি বেঁচে আছেন, কোথায়?
আন্তর্জাতিক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
আন্তর্জাতিক: পরাশক্তির ইন্ধনে ভয়াবহ যুদ্ধে এশিয়া-ইউরোপ
অর্থ-বাণিজ্য: বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা
অর্থ-বাণিজ্য: জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগ বাড়ছে না
অর্থ-বাণিজ্য: সোনার দাম ফের বাড়লো