বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে ডেভিল হান্ট অপারেশনে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতে ইসলামপুর উপজেলার এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।
পুলিশ জানায়, রবিবার রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়?
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এখানে এসে আতœগোপনে ছিলেন। সে আবু সাঈদ হত্যা মামলার আসামি।
ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ। এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে
আন্তর্জাতিক: জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের প্রাণহানি
আন্তর্জাতিক: ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট
অর্থ-বাণিজ্য: ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইলো বিজিএমইএ