কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাসানপুরের জোরবিলা হাওরে শ্যালো মেশিনসহ ২ চোরকে আটক করেছে পুলিশ। সোমবার তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল উপজেলার গোপদীঘি ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত আলামিনের ছেলে রাসেল এবং একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে তৌফিক। এই ঘটনায় ভুক্তভোগী কৃষক আলম বাদি হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেছেন।
মিঠামইন থানার এসআই অর্নব জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত করা যাবে। তদন্ত সাপেক্ষে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজনীতি: ধনবাড়ীতে বিএনপির সংবাদ সম্মেলন
সারাদেশ: বরুড়ায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞান ও প্রযুক্তি: হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও চালু করল বাংলালিংক
নগর-মহানগর: ঢাকার রাস্তা ফাঁকা; বিপাকে কর্মজীবীরা
নগর-মহানগর: নির্বাচনের আগে ও পরে কঠোর অবস্থানে থাকবে র্যাব