নওগাঁর পোরশায় গলায় ফাঁস দিয়ে আব্দুর রহমান আকাশ নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মৃতু আব্দুর রহমান উপজেলার গানইর কবিরাজপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। জানা গেছে, রোববার সন্ধার পর থেকে নিখোঁজ ছিলের আকাশ। সোমবার সকালে গ্রামের পাশের একটি পুকুর পাড়ের আম গাছের ডালে তাকে ঝুলতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকাশের উদ্ধার করে।
পোরশা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভূগছিলেন আকাশ। এই ঘটনায় থানায় একটি অপমৃত’র মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
আন্তর্জাতিক: ভোটের পরিবেশ আশাব্যঞ্জক, বললেন ইইউ পর্যবেক্ষক প্রধান
আন্তর্জাতিক: ফিলিস্তিন রাষ্ট্রকে চিরতরে নস্যাৎ করতে চায় ইসরায়েল
আন্তর্জাতিক: লিবিয়া উপকূলে নৌকাডুবি: ৫৩ অভিবাসীর সলিল সমাধি
আন্তর্জাতিক: ইসরায়েলকে কড়া বার্তা দিল হোয়াইট হাউস