image

গাজীপুরে গাড়িচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে যানজট

সংবাদ অনলাইন রিপোর্ট

গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় গাড়িচাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (এডিসি-ট্রাফিক) অশোক কুমার পাল। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়।

রাত ৮টা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

সম্প্রতি