শেরপুরে কবিরাজ হত্যার ঘটনায় গ্রেপ্তার এক

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে গ্রাম্য কবিরাজকে হত্যার ঘটনায় আব্দুল লতিফ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রাম-দা, একটি মুঠোফোন ও পায়ের জুতা জব্দ করা হয়েছে। গ্রপ্তার হওয়া আব্দুল লতিফ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম উত্তরপাড়া গ্রামের ওসমান গনির ছেলে এবং শাহবন্দেগী ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি।

শেরপুর থানার ওসি বলেন, শনিবার (২২মার্চ) রাত এগারোটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের বাসিন্দা কবিরাজ আকবর আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল লতিফ। পরে স্থানীয় একটি হোটেলে তারা দুজনে বসে একসঙ্গে চা-পান করেন। এরপর রাত এগারোটার দিকে ধড়মোকাম সড়কের চারমাথায় দুজনকে ধস্তাধস্তি করতে দেখেন গ্রামের কতিপয় লোকজন। তারা এগিয়ে এলে লতিফ পালিয়ে যান। এসময় আকবর আলী রক্তাক্ত অবস্থায় সড়কের ওপরে পড়ে ছিলেন। পরে স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আকবর আলীকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহতের বাবা শাহজামাল সরকার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

» খুলনায় ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী, হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয়

সম্প্রতি