যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর নেতৃত্বাধীন যৌথ অভিযানে মোহাম্মদ রফিক নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার বাসিন্দা আব্দুস সালামের ছেলে। তার বিরুদ্ধে থানায় অপহরণ ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তিনি রোহিঙ্গা হাকিম ডাকাতের অন্যতম সহযোগী। গত সোমবার সন্ধ্যায় খারাংখালী এলাকায় তাকে আটকের অভিযানে গোলাগুলির এই ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দীন জানান, গত সোমবার হোয়াইক্যং এলাকায় যৌথবাহিনীর অভিযানে অপহরণকারী ও ডাকাত দলের সদস্যরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি করেন। আত্মরক্ষার্থে যৌথবাহিনী পাল্টা গুলি চালালে মোহাম্মদ রফিক নামের অপহরণকারী ও ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হন। তাকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

» খুলনায় ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী, হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয়

সম্প্রতি